News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ,উত্তরবঙ্গে শীতের আমেজ
Image

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ,উত্তরবঙ্গে শীতের আমেজ

কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বেলা বাড়তেই আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও বাড়ছে শহরবাসীর। যদিও সন্ধের পর থেকেই নামতে শুরু করছে তাপমাত্রা। তবে ফের নিম্নচাপের কারণে রাজ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এদিকে উত্তরবঙ্গে ভোর এবং রাতের দিকে বজায় থাকছে হালকা শীতের আমেজ। যদিও বেলা বাড়তেই কিছুটা চড়ছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। তার জেরেই শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎও লক্ষ্য করা যেতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক এবং শুষ্ক থাকবে। শনি ও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। পাশাপাশি উত্তরবঙ্গে ভোর এবং রাতের দিকে বজায় থাকছে হালকা শীতের আমেজ। যদিও বেলা বাড়তেই কিছুটা চড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই শুষ্ক আবহাওয়া বেশ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। বঙ্গবাসী এই সপ্তাহের শেষেই শীতের আমেজ টের পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অবশ্য হেমন্তের আবহাওয়া অনুভব করা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে ঠান্ডা পরিবেশ জানান দিচ্ছে শীত আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এবছর জাঁকিয়ে পড়বে শীত। বর্ষার মতোই এবছর বেশিদিন স্থায়ী হবে শীতও। এদিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top