News Flash

  • Home
  • বিদেশ
  • গাজীপুর সীমানায় উঠল ব্যারিকেড, টিকাইত বললেন রাস্তা অবরুদ্ধ করা প্রতিবাদের অংশ নয়
Image

গাজীপুর সীমানায় উঠল ব্যারিকেড, টিকাইত বললেন রাস্তা অবরুদ্ধ করা প্রতিবাদের অংশ নয়

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): টিকরির (দিল্লি-হরিয়ানা) পর এবার গাজীপুর সীমানা। গাজীপুর (দিল্লি-উত্তর প্রদেশ) সীমানা থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে দিল প্রশাসন। শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে ক্রেনের সাহায্যে কংক্রিটের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। ব্যারিকেড সরিয়ে দেওয়ার ফলে এবার খুলে যাবে গাজিয়াবাদ-দিল্লি রুট। এই গাজীপুর সীমানাতেই তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এদিন সকালে একজন পুলিশ কর্তা জানিয়েছেন, “ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে। এই রুট খুলে দেওয়া হচ্ছে। আমরা নির্দেশ পাওয়ার পরই ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।”

এর আগে বৃহস্পতিবারই টিকরি সীমানা থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। গাজীপুর সীমানা থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়া প্রসঙ্গে পূর্ব দিল্লির ডিসিপি প্রিয়াঙ্কা কাশ্যপ জানিয়েছেন, “এটি সেক্টর ২ এবং ৩। এটি ৯ নম্বর জাতীয় সড়কও, আমরা এই সড়ক খুলে দিচ্ছি। ২৪ নম্বর জাতীয় সড়কও খুলে দেওয়া হবে।” এদিনই গাজীপুর সীমানায় ভারতীয় কিসান ইয়নিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, “প্রধানমন্ত্রী বলেছেন কৃষকরা যেখানে ইচ্ছে সেখানেই ফসল বিক্রি করতে পারবেন। রাস্তা খোলা থাকলে আমরা সংসদে গিয়েও ফসল বিক্রি করব। প্রথমে আমাদের ট্রাক্টরগুলি দিল্লি যাবে। আমরা পথ আটকাইনি। রাস্তা অবরুদ্ধ করা আমাদের প্রতিবাদের অংশ নয়।”

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top