News Flash

  • Home
  • Uncategorized
  • উইপ্রো মোড়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দুই গাড়ির চালক
Image

উইপ্রো মোড়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দুই গাড়ির চালক

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): নাইট ডিউটি সেরে ফিরছিলেন বাড়ি, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায় সেই গাড়ি। সেক্টর ফাইভ থেকে নিউটাউন যাওয়ার পথে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ উইপ্রো মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। বেসরকারি সংস্থার কর্মীর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পান দুই গাড়ির চালক। এর জেরে বেশ কিছুক্ষণ উইপ্রো মোড়ে যান চলাচল ব্যাহত হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ভোর তখন পাঁচটা হবে, দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একটি গাড়ি সংঘর্ষের জেরে উল্টে যায়। সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। গাড়ির দু’জন চালকই অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top