News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানির লাগামছাড়া দাম, ইন্ডিয়ান অয়েল পাম্প মালিকদের অভিনব প্রতিবাদ
Image

জ্বালানির লাগামছাড়া দাম, ইন্ডিয়ান অয়েল পাম্প মালিকদের অভিনব প্রতিবাদ

কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : বৃহস্পতিবার এক অভিনব প্রতিবাদ করলেন কলকাতার ইন্ডিয়ান অয়েল পাম্প মালিকরা।

এদিন সকাল থেকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা কালো ব্যাজ পরে পাম্পে থাকেন। এর পর সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা ইন্ডিয়ান অয়েলের সমস্ত পাম্পের আলো বন্ধ থাকবে। ওই আধ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে তেল বিক্রি। পাশাপাশি বিকেলে পাম্প মালিকদের জরুরি মিটিং ডাকা হয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আশঙ্কা ছিলই, যে কোনও সময় ডিজেলের দাম একশো পার করবে কলকাতায়। সেই আশঙ্কাই সত্যি হল বৃহস্পতিবার। এদিন ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। ফলে কলকাতায় ডিজেলের দাম ৯৯ টাকা ৭৮পয়সা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা ১৬ পয়সা। তবে শুধু কলকাতাতেই নয়, জ্বালানীর দামে আগুন লেগেছে দিল্লি-মুম্বই-চেন্নাইতেও। কলকাতায় লাগাতার জ্বালানি তেলের দাম বাড়ায় পাম্পগুলিতে ক্রেতার সংখ্যা কমে আসছে বলে দাবি পেট্রল পাম্প মালিকদের। অনেকেই বাইক বা স্কুটার বাড়ি রেখেই পথে বের হচ্ছেন। আবার ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য অনেক বাসই বসে গিয়েছে। ফলে তেল বিক্রি কমেছে অনেকটাই।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top