শ্রীনগর, ২৭ অক্টোবর (হি.স) : বৃহস্পতিবার সকালে উপত্যকায় ফের সেনাবাহিনী ও জঙ্গি গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহত হয়েছে এক জঙ্গি। জানা গিয়েছে, বারামুল্লার চেরাদারিতে সেনাবাহিনী এবং জম্মু এবং কাশ্মীর পুলিশের একটি এরিয়া ডমিনেশন পেট্রোল (এডিপি) দলের উপর সন্ত্রাসীরা গুলি চালায়, প্রত্যুত্তপে জবাব দেয় সেনাবাহিনীও। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত জঙ্গিকে শনাক্ত শনাক্ত করে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে এই ব্যক্তি অভিবাসী শ্রমিকদের হত্যা কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। নিহত সন্ত্রাসীর কাছ থেকে একটি পিস্তল, একটি লোডড ম্যাগাজিন এবং একটি পাকিস্তানের তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেও নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরে শ্রমিকদের হত্যার সঙ্গে জড়িত লস্কর-ই-তৈবা (এলইটি) এর দুই কমান্ডার সহ চার জঙ্গিকে হত্যা করেছে। বিহারের দুই শ্রমিককে কুলগাম জেলায় তাঁদের বাসস্থানে ঢুকে গুলি করে হত্যা করা সন্ত্রাসীরা।

বারামুল্লায় ভারতীয় সেনার গুলিতে খতম জঙ্গি
Tags:
Releated Posts
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, সন্দেহভাজন মৃতের সংখ্যা ১৩০ ছাড়াল
কিনশাসা, ১৯ মে (আইএএনএস): গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে এখনও পর্যন্ত ১৩১…
মোদীর ইউরোপ কূটনীতিতে ভারতের প্রযুক্তি ও ভূ-কৌশলগত লাভের সম্ভাবনা
নয়াদিল্লি, ১৯ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সাম্প্রতিক নেদারল্যান্ডস ও সুইডেন সফরকে ভারতের বৃহত্তর ইউরোপ-কেন্দ্রিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ…
অসলোয় আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রস্টাডোটিরের সঙ্গে বৈঠক মোদীর
অসলো, ১৯ মে (আইএএনএস): নরওয়ে সফরে গিয়ে মঙ্গলবার আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টাডটিয়ার-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
ভারত-ইউএই-ইজরায়েল অংশীদারিত্ব পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা আনতে পারে: রিপোর্ট
নয়াদিল্লি, ১৭ মে (আইএএনএস): ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইল-এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ…


















