News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যানেজারের পদ থেকে কোম্যানকে ছেঁটে ফেলল বার্সেলোনা
Image

ম্যানেজারের পদ থেকে কোম্যানকে ছেঁটে ফেলল বার্সেলোনা

বার্সেলোনা, ২৮ অক্টোবর (হি.স) : দলের লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে ম্যানেজার রোনাল্ড কোম্যানকে ছেঁটে ফেলল বার্সেলোনা। নতুন কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে বার্সার ঘরের ছেলে জাভি হার্নান্ডেজ। সূত্রের খবর, ইতিমধ্যেই জাভির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বার্সা।মেসি পরবর্তী যুগে অভাবনীয় শূন্যতা তৈরি হয়েছে বার্সেলোনায়। এমনিতেই আর্থিক সমস্যায় জর্জরিত ক্লাব। একাধিক ফুটবলারকে খেলতে হচ্ছে অর্ধেক বেতন নিয়ে। আবার কেউ কেউ খেলছেন একেবারে নামমাত্র বেতনে। এ হেন আর্থিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দলের অন্দরে টালমাটাল পরিস্থিতি চলছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছিল খারাপ পারফরম্যান্স। বুধবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্বল রায়ো ভায়েকানোর বিরুদ্ধেও ১-০ গোলে হারতে হয় মেসির প্রাক্তন ক্লাবকে। সেই হারেই কোম্যানের চাকরি যাওয়ার জল্পনায় সিলমোহর পড়ে গেল। বার্সার তরফে ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা হল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার কোম্যানকে জানিয়ে দিয়েছেন, তাঁকে ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

কোম্যানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন বার্সার কিংবদন্তি তারকা জাভি হার্নান্ডেজ। ইতিমধ্যেই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ক্লাব। তবে বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজের নামও শোনা যাচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top