News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট পরবর্তী হিংসা মামলা: মঙ্গলবার সুপ্রিম কোর্টে নবান্নের মামলার শুনানি
Image

ভোট পরবর্তী হিংসা মামলা: মঙ্গলবার সুপ্রিম কোর্টে নবান্নের মামলার শুনানি

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স) : রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রথমবার মামলা দায়ের করেছিলেন জনৈক অনিন্দ্য সুন্দর দাস। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ যে রায় দিয়েছে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। সূত্রের খবর, আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার সেই মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মামলার বড় ঘটনাগুলির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই এই মামলায় একাধিক চার্জশিট পেশ করা হয়েছে। জেলায় জেলায় ঘুরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআই রাজ্যের অনুমতি না নিয়েই তদন্ত শুরু করেছে বলে অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে শুট ফাইলও করা হয়েছিল। গতকাল শুক্রবার তার শুনানি ছিল। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ নভেম্বর। অন্যদিকে আদালতে কেন্দ্রও জানায় সিবিআই তদন্তে হস্তক্ষেপ করার অধিকার রাজ্যের নেই। এদিন ৬০ পাতার হলফনামা পেশ করা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিএল গাভাইয়ের বেঞ্চে চলছে এই মামলার শুনানি। সেই হলফনামায় বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা যদি কোনও তদন্তভার নেয় তাতে গণতন্ত্রের কোনও ক্ষতি হয় না। সিবিআই তদন্তের অনুমোদন পেলে তা বন্ধ করার ক্ষমতাও রাজ্যের নেই। আগামী মঙ্গলবারের শুনানিতে কী হয় সেটাই এখন দেখার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top