News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর
Image

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্রীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী পাচার করা হচ্ছিল। এদিন পরিকল্পনা করে নজরদারি চালিয়ে তিন মহিলা রাঁধুনিকে খাদ্যসামগ্রীসহ আটক করে আবাসিক ছাত্রীরা।

ছাত্রীদের অভিযোগ, রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত এই ছাত্রী নিবাসে তফসিলি ও পিছিয়ে পড়া অংশের বহু ছাত্রী থেকে পড়াশোনা করেন। সরকার তাদের জন্য নিয়মিত খাদ্যসামগ্রী বরাদ্দ করে এবং রান্নার জন্য চারজন মহিলা রাঁধুনি নিয়োজিত রয়েছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে খাদ্যসামগ্রীর হিসাবের সঙ্গে বাস্তবের মিল না পাওয়ায় ছাত্রীরা সন্দেহ প্রকাশ করেন।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে রাঁধুনিদের কাছে জানতে চাইলে তারা দাবি করেন, হোস্টেল কর্তৃপক্ষের পক্ষ থেকেই পর্যাপ্ত খাদ্যসামগ্রী দেওয়া হয় না। এরপর থেকেই ছাত্রীরা নিজেরাই বিষয়টির ওপর নজরদারি শুরু করেন।
রবিবার দুপুরে রান্নার কাজ শেষ করে রাঁধুনিরা বাড়ি ফেরার সময় ছাত্রীরা তাদের ব্যাগ তল্লাশির দাবি জানান। এসময় একজন মহিলা রাঁধুনি ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ। বাকি তিনজনকে ছাত্রীরা আটকে রেখে তাদের ব্যাগ পরীক্ষা করেন।

ছাত্রীরা দাবি করেন, ব্যাগ থেকে চাল, ডাল, ভোজ্য তেল, কাঁচা সবজি, কাঁচা মাংস এবং রান্না করা মাংস উদ্ধার হয়। ঘটনার পর আবাসিক ছাত্রীরা সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী আত্মসাৎ করা হচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্বচ্ছ তদন্তের দাবি জানান তারা। পাশাপাশি, অভিযুক্ত মহিলা পাচকদের অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণেরও দাবি তোলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হোস্টেল থেকে খাবার চুরির অভিযোগে পুলিশ আটক করে নিয়ে আসে মহিলা কর্মীদের। ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top