News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর
Image

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দিলেন দলের প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। রবিবার আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে নিঃস্বার্থ জনসেবার ধারাকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সকল কার্যকর্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও বার্তা দেন।

সম্মেলনের পাশাপাশি এদিন তিনি ঊনকোটি জেলার পাঁচটি মণ্ডলের সাংগঠনিক পরিকাঠামো পর্যালোচনা করেন। প্রতিটি মণ্ডল কমিটির কর্মকর্তা, বিভিন্ন মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে পৃথক সাংগঠনিক বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকগুলিতে দলের বর্তমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিন ঊনকোটি জেলা সফরের অংশ হিসেবে কুমারঘাটের ঐতিহাসিক পুরাতন শিব মন্দিরেও পূজা-অর্চনা করেন বিজেপির প্রদেশ সভাপতি। মহাদেবের চরণে প্রার্থনা জানিয়ে তিনি রাজ্যের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top