News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী
Image

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি কুকুরের আক্রমণে একাধিক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

অভিযোগের তির শান্তিটিলা এলাকার বাসিন্দা হরি দেবনাথের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, শনিবার হরি দেবনাথের বাড়িতে থাকা পাঁচটি কুকুর বাইরে বেরিয়ে ২৬ কার্ড এলাকার বিভিন্ন বাড়ি ও আশপাশের এলাকায় ঢুকে পড়ে। এ সময় কুকুরগুলির আক্রমণে অন্তত আটটি ছাগল ও ভেড়া মারা যায় বলে অভিযোগ।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মৃত পশুগুলি নিয়ে অভিযুক্তের বাড়িতে যান। তবে তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে কোনও সদুত্তর বা সহযোগিতা পাননি। পরে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান না হওয়ায় তারা মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়দের দাবি, অভিযোগ দায়েরের পরও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে রবিবার দুপুরে এলাকাবাসী একত্রিত হয়ে জানান, দ্রুত ক্ষতিপূরণ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবেন।
এদিকে কয়েকজন বাসিন্দার অভিযোগ, অতীতেও হরি দেবনাথের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই তাঁর আচরণে অতিষ্ঠ। ঘটনার তদন্ত শুরু করেছে মধুপুর থানার পুলিশ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top