News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের
Image

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। রবিবার এক প্রেস বিবৃতিতে সংগঠনের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, গত ৩০ জুলাই জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে দুষ্কৃতীরা প্রবেশ করে চিকিৎসক ডা. লিজা দেব্বর্মার কক্ষ থেকে মোবাইল ফোন চুরি করে এবং তাঁকে হেনস্থা ও হুমকি দেয়। অভিযোগ, ঘটনাটি কাউকে জানালে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তাঁকে ভয় দেখানো হয়।

মহিলা কংগ্রেসের অভিযোগ, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্মী মনিষা দাসের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে তারা ইতিমধ্যেই ডিজিপি দফতর ও রাজ্য মহিলা কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু এখনও পর্যন্ত সরকার কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি সংগঠনের।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১ আগস্ট মুখ্যমন্ত্রী জিবি হাসপাতাল পরিদর্শনে গেলেও মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেননি। এ নিয়ে প্রশ্ন তুলে মহিলা কংগ্রেসের অভিযোগ, কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে মহিলা হোস্টেলে দুষ্কৃতীরা প্রবেশ করল, তার উত্তর রাজ্যবাসী জানতে চান।

ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026

Leave a Reply

Scroll to Top