News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮
Image

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র বৈভব রায়। ৭২০ নম্বরের মধ্যে ৬৮৬ নম্বর পেয়ে তিনি অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮ অর্জন করেছেন। পাশাপাশি ত্রিপুরার মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়েছেন এই মেধাবী ছাত্র।
বিলোনিয়ার রাজীব কর্নার এলাকার বাসিন্দা বৈভব রায়ের পিতা বিশ্বনাথ রায় পেশায় একজন রেডিওগ্রাফার। ছোট শহর থেকে উঠে এসে সর্বভারতীয় স্তরে এই সাফল্য অর্জনের খবর ছড়িয়ে পড়তেই আনন্দের আবহ সৃষ্টি হয়েছে গোটা বিলোনিয়া জুড়ে।
রবিবার সন্ধ্যায় বিলোনিয়া বিদ্যাপীঠ পার্ক সংলগ্ন তাঁর দাদুর বাড়িতে গিয়ে বিজেপির বিলোনিয়া মণ্ডল নেতৃত্ব বৈভবকে সংবর্ধনা জানায়। উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তুলে দিয়ে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত বলেন, বৈভবের এই সাফল্য শুধু বিলোনিয়ার নয়, সমগ্র ত্রিপুরার গর্ব। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সহ-সভাপতি অরূপ ভৌমিক, মণ্ডল নেতা পার্থ চৌধুরীসহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
একজন রেডিওগ্রাফারের সন্তান হিসেবে বৈভব রায়ের এই সাফল্য প্রমাণ করে, নিষ্ঠা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে ছোট শহর থেকেও জাতীয় স্তরে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

Leave a Reply

Scroll to Top