News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্য মুম্বইয়ে বহুতলে আগুন-আতঙ্ক! ১৯-তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু একজনের
Image

মধ্য মুম্বইয়ে বহুতলে আগুন-আতঙ্ক! ১৯-তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু একজনের

মুম্বই, ২২ অক্টোবর (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে ৬১-তলা আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুর বারোটা নাগাদ মধ্য মুম্বইয়ের কারি রোডে অবস্থিত ৬১-তলা অভিঘ্ন পার্ক অ্যাপার্টমেন্টে আগুন লাগে। ৬১-তলা বহুতলের ১৯-তলায় আগুন লাগে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, আগুন লাগা মাত্রই ১৯-তলা থেকে ঝাঁপ দেন একজন আবাসিক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।
দমকল সূত্রের খবর, শুক্রবার দুপুরে মধ্য মুম্বইয়ের কারি রোডে অবস্থিত ৬১-তলা অভিঘ্ন পার্ক অ্যাপার্টমেন্টের ১৯-তলায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ২৫-তলা পর্যন্ত। আগুন-আতঙ্কে ১৯-তলা থেকে একজন ঝাঁপ দেন, তাঁর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top