News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার কবলে লরি ও কন্টেনার, আহত দু’জন
Image

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার কবলে লরি ও কন্টেনার, আহত দু’জন

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি ও কন্টেনার। কলকাতা থেকে হাওড়াগামী একটি কন্টেইনার বিদ্যাসাগর সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ডিভাইডার ও লাইটপোস্টে ধাক্কা মারে। এর ফলে কনটেইনারটি এক লেন থেকে অন্য লেনে চলে যায়। সেই সময় পেছন থেকে আসা অপর একটি লরি ওই কন্টেইনারের পেছনে ধাক্কা মারে। আহত হন গাড়িচালক ও অন্য একজন। দুর্ঘটনার জেরে লরিটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার/ পায়েল

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top