News Flash

  • Home
  • Uncategorized
  • উনি পারবেন, উনিই পারবেন“, শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা তথাগত রায়ের
Image

উনি পারবেন, উনিই পারবেন“, শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা তথাগত রায়ের

কলকাতা, ১৮ অক্টোবর (হি স)। বাংলাদেশে অশান্তি দমনে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা জানালেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তথাগতবাবু লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানালেন ‘‘গত কয়েক দিনের হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত। দেশের শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাওয়া কিছু কায়েমি স্বার্থের মানুষ এই কাজ করছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’’ হামলার ঘটনায় ইতিমধ্যেই চার হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ”।

এই কথা বিশ্বাসযোগ্য। কারণ হিন্দুদের আঘাত করার পিছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো স্বার্থ থাকতে পারে না। তবে আওয়ামী লীগের ভিতরেই মৌলবাদী হিন্দুবিরোধী, বা হিন্দুর সম্পত্তির জন্য লোভাতুর মানুষের কোনো অভাব নেই, যেমনি বিজেপির মধ্যে বিজেপি-বিরোধী বা নারী-লোভাতুর লোকের কোনো অভাব নেই। আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলাম-সদৃশ কিছু মৌলবাদী গোষ্ঠী জুড়ে আছে, তারাও যতরকমভাবে সম্ভব, আওয়ামী লীগকে মৌলবাদের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা কবে।সব দোষ সত্ত্বেও শেষ বিচারে হিন্দুদের পক্ষে সবচেয়ে ভরসার মানুষ শেখ হাসিনা-ই, আর কেউ নন। ওঁর উচিত শক্ত হাতে এই সব অপশক্তির মোকাবিলা করা। এবং আমার বিশ্বাস, উনি তা পারবেন। গ্রেনেড হামলার থেকে বেঁচে গেছেন, বিডিআর-বিদ্রোহও দমন করেছেন। উনি পারবেন, উনিই পারবেন।“

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top