News Flash

  • Home
  • Uncategorized
  • Success in anti-drug campaign : নেশা বিরোধী অভিযানে সাফল্য, উদ্ধার ব্রাউন সুগার সহ নগদ টাকা
Image

Success in anti-drug campaign : নেশা বিরোধী অভিযানে সাফল্য, উদ্ধার ব্রাউন সুগার সহ নগদ টাকা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ অক্টোবর৷৷ বাগবাসা আউট পোস্টের পুলিশ ও বিএসএফের যৌথ নেশা বিরোধী অভিযান৷ শুক্রবার গভীর রাতে বাগবাসা গ্রামের রাজন নাথ ওরফে বাপ্পুর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার৷সাথে উদ্ধার নগদ অর্থ সহ টাকা কাউন্টিং এর মেশিন, এটিএম কার্ড, পাসবুক ও চেক৷তবে মাদক ব্যবসায়ী রাজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷বাগবাসা আউট পোস্টের পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার বাগবাসা আউট পোস্টের অধীন বাগবাসা গ্রামের তিন নং ওয়ার্ডের বাসিন্দা রাজন নাথ ওরফে বাপ্পু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল৷পুলিশের কাছে সেই খবরটি থাকলেও এতদিন তথ্য-প্রমাণের কারণে কোন উদ্যোগ গ্রহণ করতে পারেনি পুলিশ৷ অবশেষে দশমীর রাতে মাদক ব্যবসায়ী রাজন নাথ ওরফে পাপ্পুর বাড়িতে অভিযান চালায় বাগবাসা আউট পোষ্টের পুলিশ ও বিএসএফের একটি দল৷ তবে পুলিশের এই অভিযানের আঁচ করতে পেরে মাদক ব্যবসায়ী রাজন নাথ বাড়ি থেকে বাড়ি থেকে পালিয়ে যায়৷ পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী রাজনের বাড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ও বিএসএফ৷সাথে উদ্ধার হয় এক লক্ষ এগারো হাজার দুইশ নববই টাকা৷ উদ্ধার হয় টাকা কাউন্টিং এর একটি মেশিন সহ পাঁচটি এন্ড্রয়েড মোবাইল, ব্যাংকের পাস বই,চেক ও এটিএম কার্ড৷


এদিকে বাগবাসা আউট পোস্টের ইনচার্জ রতন রবিদাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে যৌথভাবে পুলিশ ও বিএসএফের এই নেশা বিরোধী অভিযান৷ অভিযানে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করলেও মাদক ব্যবসায়ী রাজন নাথ ওরফে বাপ্পু পুলিশের অভিযানের আন্দাজ করতে পেরে পালিয়ে যায়৷ তবে বাগবাসা আউটপোস্টর পুলিশ এনডিপিস অ্যাক্ট একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ খুব শীঘ্রই পুলিশ মাদক ব্যবসায়ী রাজন নাথ ওরফে বাপ্পুকে জালে তুলতে সক্ষম হবে বলে জানান ইনচার্জ রতন রবিদাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top