News Flash

  • Home
  • Uncategorized
  • Stealing at Kadamtala post office : কদমতলা ডাকঘরে চুরি
Image

Stealing at Kadamtala post office : কদমতলা ডাকঘরে চুরি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ অক্টোবর৷৷ দূর্গা পূজোর ছুটির সুযোগকে কাজে লাগিয়ে উত্তর জেলার কদমতলা সাব পোষ্ট অফিসে হানা দিল চোরের দল৷ কদমতলা পোষ্ট অফিসে চোরের দল হানা দিয়ে টাকা পয়সা চুরি করতে না পারলেও পোষ্ট অফিসের লকার ও অনেক গুরুত্বপূর্ন কাগজ পত্র নষ্ট করে যায় চোরের দল৷কদমতলা সাব পোষ্ট অফিসের সাব পোষ্টমাষ্টার শংকর লাল রায় জানান,নবমী ও দশমীতে পোষ্ট অফিস ছিল পূজোর বন্ধ৷

পূজোর বন্ধ কাটিয়ে শনিবার সকালে তারা পোষ্ট অফিসের দরজার তালা খুলে দেখেন অফিসের সব কিছু এলোমেল হয়ে পড়ে রয়েছে৷সাব পোষ্টমাষ্টার জানান,অফিসের পেছনের জানালার গ্রিল ভেঙ্গে চোরের দল অফিসে ঢুকে৷পোষ্ট অফিসের টাকা রাখার লকারটিও চোরের দল ভেঙ্গে ফেলে৷ কিন্তু লকারে কোন টাকা ছিল না৷ লকারে টাকা না পেয়ে চোরের দল অফিসের গুরুত্ব পূর্ন কাগজ পত্র নষ্ট করে চলে যায়৷কদমতলা সাব পোষ্ট অফিসে চুরির ঘটনার খবর দেওয়া হয় কদমতলা থানাতে৷ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছুটে এসে তদন্ত শুরু করে৷তবে কদমতলা সাব পোষ্ট অফিসের গ্রিলের জানালা ভেঙ্গে চুড়ির ঘটনাতে স্বাভাবিক ভাবেই কদমতলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷সাথে গোটা কদমতলা এলাকাতে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top