News Flash

  • Home
  • Uncategorized
  • তিনিই পূর্ণ সময়ের সভানেত্রী, কার্যকরী সমিতির বৈঠকে জানালেন সোনিয়া
Image

তিনিই পূর্ণ সময়ের সভানেত্রী, কার্যকরী সমিতির বৈঠকে জানালেন সোনিয়া

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে সোনিয়া গান্ধী জানিয়ে দিলেন, তিনিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী। শনিবার গুরুত্বপূর্ণ কার্যকরী সমিতির বৈঠকে আগামী সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু নিজের প্রারম্ভিক ভাষণে সোনিয়া জানিয়ে দেন, “যদি আমাকে বলার অনুমতি দেওয়া হয়, আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রীর দায়িত্ব পালনে রাজি।” এদিন কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে মোট ৫২ জন কংগ্রেস নেতা অংশ নেন। মনমোহন সিং ও দ্বিগ্বিজয় সিং-সহ মোট ৫ জন কংগ্রেস নেতা অংশ নেননি।

শনিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকে ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতাদের উদ্দেশে সোনিয়া গান্ধী বলেন, ‘‘আপনারা যদি অনুমতি দেন, তা হলে আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন?’’ কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে লখিমপুর খেরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। অর্থনীতি নিয়েও সোনিয়া যে কতটা চিন্তিত তাও বলেছেন।

Releated Posts

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top