News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় ১০৬-টাকার ঊর্ধ্বে পেট্রোল, দুই জ্বালানি তেল আরও দামি
Image

কলকাতায় ১০৬-টাকার ঊর্ধ্বে পেট্রোল, দুই জ্বালানি তেল আরও দামি

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধির দৌড়ে একের পর এক রেকর্ড গড়েই চলছে পেট্রোল ও ডিজেল। শনিবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে ১০৫-টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম, কলকাতায় পেট্রোলের দাম ১০৬-টাকার বেশি। দেশের সর্বত্রই রেকর্ড গড়ছে দুই জ্বালানি তেলের মূল্য। এর আগে গত মঙ্গলবার ও বুধবার দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের, কিন্তু বৃহস্পতিবার থেকে টানা তিন-দিন মহার্ঘ্য হয়েছে জ্বালানি তেল।

মূল্যবৃদ্ধির পর শনিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৫.৪৯ টাকা এবং ডিজেল ৯৪.২২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১১.৪৩ টাকা ও ডিজেল ১০২.১৫ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৬.১১ টাকা ও ডিজেলের মূল্য ৯৭.৩৩ টাকা প্রতি লিটার, চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০২.৭০ টাকা ও ডিজেল ৯৮.৫৯ টাকা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top