News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে ভিজল কেরল, ইদুক্কি-সহ পাঁচটি জেলায় জারি লাল সতর্কতা
Image

ভারী বৃষ্টিতে ভিজল কেরল, ইদুক্কি-সহ পাঁচটি জেলায় জারি লাল সতর্কতা

তিরুবনন্তপুরম, ১৬ অক্টোবর (হি.স.): ফের বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস কেরলে। কেরলের পাঁচটি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির লাল সতর্কতা। এছাড়াও সাতটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পত্তনমতিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি ও ত্রিশুর জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা, পালাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড জেলায়| শনিবার আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পত্তনমতিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি ও ত্রিশুর জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা এবং তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা, পালাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সকালে মেঘাছন্ন ছিল তিরুবনন্তপুরম। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয় কেরলের রাজধানীতে। আগামী ২০ অক্টোবর অবধি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তিরুবনন্তপুরমে। এদিনই বৃষ্টি শুরু হয়েছে কেরলের অন্যান্য জেলাতেও। ভারী বৃষ্টি হয় কোট্টায়াম জেলায়। জেলার কাঞ্জিরাপল্লীতে বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। আগামী ২০ অক্টোবর পর্যন্ত কেরলের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top