News Flash

  • Home
  • Uncategorized
  • শনিতে গরহাজির, জ্যাকলিনকে ১৮ অক্টোবর হাজিরার নির্দেশ ইডি-র
Image

শনিতে গরহাজির, জ্যাকলিনকে ১৮ অক্টোবর হাজিরার নির্দেশ ইডি-র

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): সুকেশ চন্দ্রশেখর মামলায় শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজের। কিন্তু, ব্যক্তিগত অনিবার্য কারণে এদিন ইডি-র দফতরে হাজিরা দেননি তিনি। তাই জ্যাকলিনকে আগামী সোমবার, ১৮ অক্টোবর ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার ইডি-র পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে।

কয়েক হাজার কোটি টাকার তোলাবাজির মামলায় অভিযুক্ত জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। ইতিমধ্যেই (গত বৃহস্পতিবার) অভিনেত্রী নোরা ফতেহিকে জেরা করেছেন ইডি-র আধিকারিকরা। শনিবার হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু, ব্যক্তিগত কারণে এদিন তিনি হাজিরা। তাই আগামী সোমবার ডাকা হয়েছে।

জালিয়াতি করে সুকেশ চন্দ্রশেখর টাকা বিদেশে পাচার করে তা সেখানে ইনভেস্ট করছে, এমনটাই প্রাথমিক তদন্তে মনে করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার তরফে আগেই সুকেশ এবং তাঁর স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, তোলাবাজির মতো অভিযোগ রয়েছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top