News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিপুরায় তৃণমূলের রাজ্য পরিচালন ও যুব কমিটি ঘোষিত, কংগ্রেস ত্যাগী সাংসদ সুস্মিতা দেব কাজ করবেন সুবলের অধীনে
Image

ত্রিপুরায় তৃণমূলের রাজ্য পরিচালন ও যুব কমিটি ঘোষিত, কংগ্রেস ত্যাগী সাংসদ সুস্মিতা দেব কাজ করবেন সুবলের অধীনে

আগরতলা, ৬ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় তৃণমূলের পরিচালন কমিটির ঘোষণা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে যুব তৃণমূলের কমিটিও ঘোষণা দিয়েছেন তিনি। রাজ্য পরিচালন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সুবল ভৌমিক। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সুস্মিতা দেব নব গঠিত কমিটিতে সুবল ভৌমিকের অধীনে রাজ্য পরিচালন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি, দুর্দিনের সেনাপতি আশীষ লাল সিংহ নব গঠিত কমিটিতে সাধারণ সদস্য হিসেবে ঠাই পেয়েছেন। এছাড়া, যুব তৃণমূলের রাজ্য আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস ছেড়ে সদ্য দলে যোগ দেওয়া বাপ্টু চক্রবর্তীকে।
ত্রিপুরায় তৃণমূলের নব গঠিত পরিচালন কমিটিতে মোট ১৯ জন সদস্য রয়েছেন। তাতে, সুবল ভৌমিক ও সুস্মিতা দেব ছাড়া রয়েছেন প্রকাশ চন্দ্র দাস, আশীষ লাল সিংহ, কৃষ্ণধন নাথ, ডা: দেবব্রত দেব রায়, আব্দুল বসিত খান, ত্রিদিব দত্ত, সম্পা দাস, কল্পমোহন ত্রিপুরা, মামন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানী সেনগুপ্তা, ইদ্রিস মিয়া, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস এবং মলিন জমাতিয়া।
এদিকে, তৃণমূলের ত্রিপুরায় নব গঠিত যুব কমিটিতে মোট ১১ জন সদস্য রয়েছেন। বাপ্টু চক্রবর্তী ছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন রাকেশ দাস, শান্তনু সাহা, জাকির হোসেইন, উত্তম কলই, মৃনাল কান্তি দেবনাথ, সুমন দে, চিরঞ্জিত পাল, সোলাঙ্কি সেনগুপ্তা, দিপন্ত চক্রবর্তী এবং অমিত দেব্বর্মা।
তৃণমূলের নব গঠিত কমিটি অনেকটাই চমক দিয়েছে। কারণ, কংগ্রেসত্যাগী পুড় খাওয়া রাজনীতিবিদ সাংসদ সুস্মিতা দেব এখন ত্রিপুরায় সুবল ভৌমিকের নেতৃত্বে সাংগঠনিক কাজে নিয়োজিত হবেন। আজকের ঘোষণা অনুযায়ী ত্রিপুরায় এখন তৃণমূলের সর্বময় কর্তা হয়েছেন সুবল ভৌমিক। এমনকি, দুর্দিনে তৃণমূলের পতাকা কাঁধে দিয়ে সংগ্রামে ঝাপিয়েই আশীষ লাল সিংহ সাধারণ সদস্য হিসেবেই কমিটিতে ঠাই পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক সমীকরণ মেলাতে পারছে না রাজনীতির কারবারীরা।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top