News Flash

  • Home
  • Uncategorized
  • Repeated complaints about GB hospital :জিবির চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ উঠতে শুরু করেছে
Image

Repeated complaints about GB hospital :জিবির চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ উঠতে শুরু করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ উঠতে শুরু করেছে। চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। মানুষ বহু প্রত্যাশা নিয়ে জিবি হাসপাতালে আসেন। অথচ জিবি হাসপাতাল থেকে যে ধরনের পরিষেবা পাওয়ার কথা রোগীরা সেই ধরনের পরিষেবা পাচ্ছেন না। প্রতিনিয়তই জিবি হাসপাতালে একাংশের চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে।

সংবাদ সূত্রে জানা যায় যতনবারি এলাকার বেনু দাস নামে এক ব্যক্তি বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে মেডিসিন বিভাগে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলাকালে নার্সদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের লোকজন জানান প্রায় এক ঘন্টা ধরে স্যালাইন খুলে থাকার পরও সেখানে নার্স আসেনি। রোগীর পরিবারের লোকজনের অভিযোগ বারবার নার্সকে বলা সত্বেও স্যালাইন লাগিয়ে দেওয়ার জন্য কোন নার্স এগিয়ে আসেনি। সুই দিয়ে রক্ত বের হতে শুরু করে।হাসপাতালে নার্সের এহেন কর্তব্য জ্ঞান হীনতায় রোগী সাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য রোগীর পরিবারের লোকজনদের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top