মুম্বই, ৬ অক্টোবর (হি. স.) : ১০ অক্টোবর থেকে স্পেনে পাঠান ছবির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখের স্পেনে যাওয়া আপাতত বন্ধ। তাই শুটিং পিছিয়ে দিল প্রযোজনা সংস্থা। আগামী বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’। দক্ষিণী পরিচালকের পরিচালনায় ইতিমধ্যেই প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। মুম্বইতেই ছিল ছবির প্রথম পর্বের শুটিং। উল্লেখ্য, মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান জেলে। সেই কারণেই একের পর এক কাজের শুটিং বন্ধ করেছে কিং খান। মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরী থেকে তাঁকে আটক করেছে এনসিবি।এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ খান । এমনকী মান্নাত থেকেও কারও বার্তা পাওয়া যানি।

স্পেন যাত্রা স্থগিত শাহরুখের, আপাতত শুটিং পিছিয়ে দিল প্রযোজনা সংস্থা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















