News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউ বিমানবন্দরেই বসে পড়লেন রাহুল, অনুমতি দেওয়া নিয়ে তুললেন প্রশ্ন
Image

লখনউ বিমানবন্দরেই বসে পড়লেন রাহুল, অনুমতি দেওয়া নিয়ে তুললেন প্রশ্ন

লখনউ, ৬ অক্টোবর (হি.স.): লখিমপুর খেরি যাওয়ার অনুমতি পেয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও ৩ জন। বুধবার রাহুলদের লখিমপুর খেরি যাওয়ার অনুমতি দিয়েছে উত্তর প্রদেশের স্বরাষ্ট্র দফতর। এদিনই দিল্লি থেকে লখনউ বিমানবন্দরে পৌঁছে যান রাহুলরা। লখনউ বিমানবন্দর থেকে নিজস্ব গাড়িতে লখিমপুর খেরি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল গান্ধী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল ও রণদীপ সুরেজওয়ালা। কিন্তু রাহুল অভিযোগ করেছেন, নিজস্ব গাড়িতে তাঁদের যেতে বাধা দিয়েছে পুলিশ। অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেছেন, তাঁরা অন্য কোনও পরিকল্পনা করছেন। রাহুল পুলিশকে প্রশ্ন করেন, “কোন নিয়মে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, যে আমি কীভাবে যাব? শুধু আমাকে নিয়মটি বলুন।”

সুরক্ষা বাহিনীর বাধা পেয়ে বিমানবন্দরেই বসে পড়েন রাহুল গান্ধী, ভূপেশ বাঘেল ও চরণজিৎ সিং চান্নি-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। সাংবাদিকদের দেখিয়ে রাহুল বলেন, “উত্তর প্রদেশ সরকার কেমন ধরনের অনুমতি দিয়েছে তা আপনারাই দেখুন? আমাকে তো বিমানবন্দরের বাইরেই যেতে দেওয়া হচ্ছে না।” রাহুল আরও বলেছেন, “আমরা নিজস্ব গাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের তাঁদের নিজেদের গাড়িতে নিয়ে যেতে চাইছে। আমি তাঁদের বলেছি, আমি নিজের গাড়িতেই যেতে চাই। তাঁরা অন্যকিছু পরিকল্পনা করছে। আমি এখানেই বসে পড়লাম।”

এদিন লখনউ বিমানবন্দরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ঘোষণা করেছেন, লখিমপুর খেরিতে মৃত কৃষকদের ও নিহত সাংবাদিকের পরিবারকে ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও ঘোষণা করেছেন, পঞ্জাব সরকারের পক্ষ থেকে মৃত কৃষকদের ও সাংবাদিকের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top