News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলও পেলেন না অনুমতি, লখিমপুর যেতে বদ্ধপরিকর সোনিয়া-পুত্র
Image

রাহুলও পেলেন না অনুমতি, লখিমপুর যেতে বদ্ধপরিকর সোনিয়া-পুত্র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): রাহুল গান্ধীও পেলেন না অনুমতি। উত্তর প্রদেশের লখিমপুর খেরি যাওয়ার জন্য যোগী আদিত্যনাথ সরকারের কাছে অনুমতি চেয়েছিল কংগ্রেস। কিন্তু, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই রাহুলকে লখিমপুর খেরি যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে, সোনিয়া-পুত্রও বদ্ধপরিকর। লখিমপুর যাবেন বলে তিনি ঠিক করে ফেলেছেন। আবার উত্তর প্রদেশ পুলিশও রাহুলকে আটকাতে প্রস্তুত। বুধবার সকালে লখনউয়ের পুলিশ কমিশনার ডি কে ঠাকুর জানিয়েছেন, “রাহুল গান্ধীকে অনুমতি দেয়নি কংগ্রেস। তিনি যদি লখনউ আসনে, আমরা তাঁকে অনুরোধ করবো লখিমপুর ও সীতাপুর না যাওয়ার জন্য।”

গত রবিবার সংঘর্ষের ঘটনায় ৪ জন কৃষক-সহ আট জনের মৃত্যুর পরে লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পথে সীতাপুরে তাঁর কনভয় আটকে তাঁকে পুলিশ আটক করে। প্রিয়াঙ্কাকে প্রথমে আটক করে রেখে তারপর গ্রেফতার করা হয়। এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও লখিমপুর যাওয়ার অনুমতি দিল না উত্তরপ্রদেশ সরকার। কংগ্রেস সূত্রের খবর, বুধবারই লখিমপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও থাকবেন রাহুলের সঙ্গে। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, জিপ দিয়ে পিষে দেওয়া হয়েছে কৃষকদের, তাঁদের খুন করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের নাম সামনে আসছে। গতকাল লখনউতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু লখিমপুর খেরিতে যাননি। কৃষকদের উপর পরিকল্পিত হামলা এটি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top