News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরিস্থিতি শান্ত হলেই লখিমপুর যেতে পারবেন রাজনৈতিক নেতারা : সিদ্ধার্থনাথ সিং
Image

পরিস্থিতি শান্ত হলেই লখিমপুর যেতে পারবেন রাজনৈতিক নেতারা : সিদ্ধার্থনাথ সিং

লখনউ, ৬ অক্টোবর (হি.স.): লখিমপুর খেরিতে যেতে চাইছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা। কিন্তু, অনুমতি দিচ্ছে না উত্তর প্রদেশ সরকার। কেন অনুমতি দেওয়া হচ্ছে না, তা জানালেন উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। বুধবার তিনি জানিয়েছেন, পরিস্থিতি শান্ত হলেই লখিমপুর যেতে পারবেন রাজনৈতিক নেতারা। সিদ্ধার্থনাথ সিং এদিন জানিয়েছেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, খুব শীঘ্রই লখিমপুর খেরি যাওয়ার অনুমতি দেওয়া হবে রাজনৈতিক নেতাদের। এই মুহূর্তে যা দরকার, আমরা তাই করছি।”

তিনি আরও জানিয়েছেন, “দোষীদের গ্রেফতার করতে প্রতিজ্ঞাবদ্ধ যোগী সরকার।” মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং আরও জানিয়েছেন, “সামগ্রিক পরিস্থিতি শান্ত হতে দিন এবং মৃতদেহগুলি সৎকার হতে দিন। যখন সমস্ত কিছু সম্পন্ন হবে, তখন রাজনৈতিক নেতাদের লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমার যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top