News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে আরোগ্যের হার ৯৭.৯৪ শতাংশ, সংক্ৰমণ ও মৃত্যু নিয়ন্ত্রণেই
Image

ভারতে আরোগ্যের হার ৯৭.৯৪ শতাংশ, সংক্ৰমণ ও মৃত্যু নিয়ন্ত্রণেই

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমেই চলছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৪,৭৭০ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,৪৬,৬৮৭ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৬,২১৫ জন, ২০৩ দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৪,০৯,৮২৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৮,৮৩৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৭৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৯২.১৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ৯২ কোটি ১৭ লক্ষ ৬৫ হাজার ৪০৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫৯ লক্ষ ৪৮ হাজার ৩৬০ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৭৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৯,৫৩৮ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৪,৭৭০ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩১,৭৫,৬৫৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৯৪ শতাংশ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top