News Flash

  • Home
  • Uncategorized
  • রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ১৫ টাকা, বুধবার থেকেই কার্যকর নয়া দাম
Image

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ১৫ টাকা, বুধবার থেকেই কার্যকর নয়া দাম

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): উৎসবের মরসুমের আগে সাধারণ মানুষের চিন্তা আরও বাড়ল, বাড়ির রান্নাঘরে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের (এলপিজি) দাম বাড়ল ১৫ টাকা। দিল্লি ও কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৫ টাকা বাড়াল পেট্রোলিয়াম কোম্পানিগুলি। বুধবার থেকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার ক্রেতাদের কিনতে হয়েছে ৯২৬ টাকা দিয়ে। দিল্লিতে কিনতে হয়েছে ৮৯৯.৫০ টাকা দিয়ে। বর্তমানে ৫ কেজি সিলিন্ডারের নতুন দাম ৫০২ টাকা। বুধবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকারও বেশি বেড়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল পেট্রোলিয়াম কোম্পানিগুলি। সে সময় একবার ২৫ টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯১১ টাকায়। এবার কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হলে গুণতে হবে ৯২৬ টাকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top