News Flash

  • Home
  • Uncategorized
  • Electrician died on the spot : বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বিদ্যুৎ কর্মীর
Image

Electrician died on the spot : বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বিদ্যুৎ কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। জিরানিয়ার এনআইটিতে বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম দেবনাথ নামে এক বিদ্যুৎ কর্মীর। বুধবার জিরানিয়া এন আই তে তে স্ট্রিটলাইট লাগাতে গিয়ে খুটির উপর থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বিদ্যুৎ কর্মীর।সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান ।সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় ,মৃত ব্যক্তির বাড়ি রানীবাজার কৃষ্ণটালি এলাকায়। দীর্ঘ দশ বছর ধরে এনআইটিতে কর্মরত ছিলেন তিনি।

ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে মৃতের এক সহকর্মী বিমল রায় জানান, পূজা উপলক্ষে স্ট্রিটলাইট লাগাতে গিয়ে এই বিপর্যয় ঘটেছে।বিদ্যুৎ লাইন এ কাজ করতে গিয়ে বিদ্যুৎ খুঁটির উপর থেকে নিচে পড়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মৃতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top