News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে জীবন উৎসর্গ করেছিলেন শ্যামজি : মোদী
Image

ভারতকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে জীবন উৎসর্গ করেছিলেন শ্যামজি : মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট লেখক শ্যামজি কৃষ্ণ বর্মাকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনে ইন্ডিয়ান হাউসের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ১৮৫৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মজয়ন্তীতে শ্যামজিকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ভারতকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামজি। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান কখনই ভুলবে না দেশ।

স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, আইনজীবী ও সাংবাদিক শ্যামজি কৃষ্ণ বর্মাকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী এদিন টুইটে লিখেছেন, “মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী শ্যামজি ক্রিস বর্মাকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। দেশকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। কৃতজ্ঞ রাষ্ট্র স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান কখনই ভুলবে না।”

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top