News Flash

  • Home
  • Uncategorized
  • BJP MLA Ashish Das at the Trinamool Party office : কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিষ দাস
Image

BJP MLA Ashish Das at the Trinamool Party office : কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিষ দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ কলকাতায় তৃণমূল কংগ্রেস একটি পার্টি অফিসে রাজ্যের সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশিষ দাসের যাওয়া আসার ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড়৷ খবর রটে গিয়েছে বিজেপি বিধায়ক আশিষ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন৷ আগামীকাল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের সাথে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে৷ এই ধরনের খবর ছড়িয়ে পড়েছে রাজ্যের কোণায় কোণায়৷


এই ব্যাপারে বিধায়ক আশিষ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়েছেন সেটা সত্য কথা৷ তবে তিনি তৃণমূলে যোগদান করছেন বলে যে খবর রটেছে সেটা গুজব বলে তিনি জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছে, তাঁর এক পরিচিত ভাই তৃণমূল কংগ্রেস করেন৷ তিনিই তাঁকে ওই তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে নিয়ে৷ দল বদলের মতো কোন পরিকল্পনা এখনও পর্যন্ত নেই৷


প্রসঙ্গত, বিধায়ক আশিষ দাস গত প্রায় একবছর যাবৎ রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে স্বদলীয়দের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে চলেছেন৷ তিনি সম্প্রতি রাজ্যে আইনের শাসন নেই বলেও মন্তব্য করেছেন৷ বিজেপির বিদ্রোহী বিধায়কদের মধ্যে আশিষ দাস অন্যতম বলে পরিচিতি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top