News Flash

  • Home
  • প্রধান খবর
  • security personnel thanked the Chief Minister : মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ৬২ জন সুরক্ষা কর্মীর
Image

security personnel thanked the Chief Minister : মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ৬২ জন সুরক্ষা কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ মানবিক দৃষ্টিকোণ থেকে দীর্ঘ দিনের সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা কর্মীদের জন্য বসার স্থান এবং শৌচালয় গড়ে দিলেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই দয়ালু উদ্যোগে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৬২ জন সুরক্ষা কর্মী৷


প্রসঙ্গত, প্রটোকল মেনে মুখ্যমন্ত্রী বিশেষ শ্রেনীর নিরাপত্তা পান৷ অতীতেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা সেই নিরাপত্তা পেয়েছেন৷ মূলত, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং এসকর্ট ব্যবস্থায় প্রচুর সুরক্ষা কর্মী নিয়োজিত থাকেন৷ তাঁদের ২৪ ঘন্টা সেবারত থাকতে হয়৷ কিন্ত, তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে অতীতে কোন মুখ্যমন্ত্রী তেমন আগ্রহ দেখাননি৷ মুখ্যমন্ত্রী সচিবালয়ে থাকাকালীন সময়ে তাঁর নিরাপত্তায় নিয়োজিত এসকর্ট কর্মীদের নির্দিষ্ট কোন বসার স্থান ছিল না৷ এমনকি তাঁদের জন্য সচিবালয়ে নির্দিষ্ট শৌচালয়েরও ব্যবস্থা ছিল না৷ অতীতে তাঁরা বহুবার পূর্বতন মুখ্যমন্ত্রীদের ওই সমস্যা সমাধানে দৃষ্টি আকর্ষণ করেছেন৷ কিন্ত, সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে৷


ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা ও এসকর্ট কর্মীরা সচিবালয়ে নির্দিষ্ট বসার স্থান এবং শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান৷ তাঁদের আবেদন শুনে সচিবালয়ে সেই ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আদেশে সচিবালয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সুরক্ষা কর্মীদের জন্য নির্দিষ্ট বসার স্থান এবং পৃথক শৌচালয় গড়ে দেওয়া হয়েছে৷ তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা৷


নিরাপত্তা এবং এসকর্ট স্টাফ ৬২ জনে মিলে সম্মিলিত চিঠিতে মুখ্যমন্ত্রীকে ওই ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ চিঠিতে তাঁরা লিখেছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ৷ কারণ, অনেক দিন পর আমাদের সমস্যার সমাধান হয়েছে৷ বসার জন্য স্থান এবং পৃথক শৌচালয়ের ব্যবস্থা করার জন্য বিগত সরকারের কাছেও দাবি জানানো হয়েছিল৷ কিন্ত, আমাদের দাবি তাঁরা শুনেননি৷ তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরও লেখেন, আপনার আদেশে আমাদের জন্য শৌচালয় এবং বসার ব্যবস্থা হয়েছে৷ তাই, আমরা আপনার কাছে কৃতজ্ঞ৷

Releated Posts

দিল্লি পুলিশের নতুন কমিশনার হলেন প্রাক্তন আইবি স্পেশাল ডিরেক্টর অনুরাগ কুমার

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র স্পেশাল ডিরেক্টর অনুরাগ কুমারকে দিল্লি পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

মুর্শিদাবাদে স্কুলভ্যান-ট্রেন সংঘর্ষ: মদ্যপ অবস্থায় গেট বন্ধ না করায় গ্রেফতার গেটম্যান, প্রাথমিক তদন্তে গাফিলতির ইঙ্গিত

কলকাতা, ১৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে স্কুলভ্যান ও ট্রেনের মর্মান্তিক সংঘর্ষে তিন স্কুলপড়ুয়াসহ চারজনের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ১৪,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পেরও সূচনা

জিন্দ (হরিয়ানা), ১৭ জুলাই (আইএএনএস): ভারতের পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রেল পরিবহনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। শুক্রবার হরিয়ানার…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ভারত পেল প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন, ঐতিহাসিক সূচনায় প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): ভারতের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top