News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Image

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

দুবাই, ২৯ সেপ্টেম্বর (হি.স) : আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ জিতলে প্লে অফের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে বিরাট কোহলির দল। অন্যদিকে আজ না জিতলে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যাবে সঞ্জু স্যামসনের রাজস্থান। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবেন বিরাট কোহলি। তাতে তাঁদের লিগ তালিকার অবস্থানে কোনও হেরফের ঘটবে না। তবে প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাবে আরসিবি। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে থাকা রাজস্থান রয়্যালসকে শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে। আজ জিতলে নেট রান রেটের প্রেক্ষিতে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে আসবেন সঞ্জু স্যামসনরা।
আইপিএলে এখনও পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর। ১০ বার জিতেছে রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের প্রথম পর্বে দুই দলের মধ্যে যে মোকাবিলা হয়েছিল তাতে দাপট দেখিয়েছিল আরসিবি।

আরসিবি-র সম্ভাব্য একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কেএস ভরত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান রয়্যালস-র সম্ভাব্য একাদশ : এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট, মুস্তাফিজুর রহমান।’

Releated Posts

রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ, নয়াদিল্লি জেলায় জারি ১৬৩ ধারা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top