News Flash

  • Home
  • প্রধান খবর
  • Two arrested in Rohini court : রোহিণী কোর্টে শুটআউটের ঘটনায় গ্রেফতার দুই
Image

Two arrested in Rohini court : রোহিণী কোর্টে শুটআউটের ঘটনায় গ্রেফতার দুই

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স) : রোহিণী কোর্টে শুটআউটের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতরা হল- উমং এবং বিনয়। তারা উত্তর-পশ্চিম দিল্লির হায়দেরপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রোহিণী কোর্টের ৪ নম্বর গেটের সিসিটিভি ফুটেজ দেখে ওই দুজনকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার দিন উমং এবং দুই শুটার রোহিণীর সেক্টর-৯ এর একটি শপিং মল থেকে আইনজীবীর পোশাক পরেছিল।

কোর্টে পৌঁছানোর পর দুই শুটার কোর্টরুমে চলে যায়। আইনজীবীর পোশাক থাকায় তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়নি কারোর। উমং গাড়ি নিয়ে ৪ নম্বর গেটের বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের পরিকল্পনা ছিল, গোটা অপারেশন শেষ হওয়ার পর ওই দুই শুটার কোর্টরুম থেকে বেরিয়ে রাস্তায় চলে আসবে। সেখান থেকে উমংয়ের গাড়িতে চম্পট দেবে তারা। কিন্তু প্ল্যান ভেস্তে যাওয়ায় উমং পালিয়ে যায়।
শুক্রবার রোহিণী আদালতের ২০৭ নম্বর কক্ষে শুনানি চলছিল। সেই সময় আচমকা একদল আততায়ী গুলি চালাতে শুরু করে। এর পর দুষ্কৃতীদের দু’টি দলের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দর গোগী। দিল্লি পুলিশের স্পেশাল সেল দুই দুষ্কৃতীকে গুলি করে হত্যা করে। অপহরণ, খুন-সহ বেশ কয়েকটি মামলা রয়েছে নিহত গ্যাংস্টার জিতেন্দরের বিরুদ্ধে।

রোহিণী কোর্টে শুটআউটের ঘটনায় বিচারকদের সুরক্ষায় স্বতঃপ্রণোদিত মামলা শুরু করতে পারে সুপ্রিমকোর্ট। সামনের সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। ওই ঘটনার পর প্রধান বিচারপতি রমানা দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেলের সঙ্গে কথা বলেন। প্রধান বিচারপতি এনভি রমানা মুখ্য বিচারপতি প্যাটেলকে পরামর্শ দেন, আদালতের কাজকর্ম যাতে প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতে পুলিশ এবং বার উভয়ের সঙ্গে কথা বলার জন্য।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top