News Flash

  • Home
  • বিদেশ
  • Union Steel Minister and Chief Minister : মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
Image

Union Steel Minister and Chief Minister : মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ মুখ্যমন্ত্রী তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান এবং তাঁর হাতে মারক উপহার হিসেবে মাতা ত্রিপুরাসুুন্দরী মন্দিরের প্রতিক’তি তুলে দেন৷ সাক্ষাৎকারকালে রাজ্যের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়৷ মুখ্যমন্ত্রী আলোচনাকালে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরাকে স্বনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ সেই লক্ষ্যে ক’ষি, মৎস্য, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রগুলিকে উন্নয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করে কাজ শুরু করে৷ রাজ্যে ক’ষি, প্রাণী সম্পদ ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য সফলতা এসেছে৷ আগরকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি উন্নয়নের বড় সুুযোগ রয়েছে৷ রাজ্য সরকার এই ক্ষেত্রের অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে আগর থেকে প্রস্তুত বিভিন্ন সামগ্রী বিক্রির সুুযোগ তৈরী করে দিয়েছেন৷ এরফলে শুধুমাত্র আগরচাষীদেরই নয় আগামী দিনে ত্রিপুরার অর্থনীতিও সমৃদ্ধ হবে৷ রাজ্যে আগরকে কেন্দ্র করে অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট সুুযোগ থাকলেও বিগত দিনে তা উপেক্ষিত ছিল৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিভিন্ন প্রাক’তিক সম্পদে ভরপুর৷ রাজ্যের প্রাক’তিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্পের উন্নয়নে সরকার প্রচেষ্টা নিয়েছে৷ রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক’ত্তিম প্রজনন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ’ বাছুরের সংখ্যা বৃদ্ধির প্রয়াস নেওয়া হয়েছে৷ এই ক’ত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহারের ফলে ৯৭ শতাংশ ’ বাছুর হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বর্তমানে এই প্রকল্পে সফলতাও এসেছে৷ রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দুগ্দজাত সামগ্রী উৎপাদনেও রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট ব্যবস্থার অনেক উন্নতমানের হয়েছে৷ এগুলিকে ভিত্তি করেই আগামী দিনে ত্রিপুরা উত্তর পূর্বা’লের রাজ্যগুলির জন্য গেটওয়ে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা একটা সময় উত্তর পূর্বা’লের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশী উপেক্ষিত ছিল৷ বিগত কেন্দ্রীয় সরকার ত্রিপুরার উন্নয়নে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ বিভিন্ন বিষয়ে ত্রিপুরার উন্নয়নের সম্ভাবনা থাকলেও বিগত কেন্দ্রীয় সরকারের মানসিকতার কারণে রাজ্য অবহেলিত ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দায়িত্বভার গ্রহণ করার পর উত্তর পূর্বা’লের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ উত্তর পূর্বা’লের রাজ্যগুলির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেন৷ ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বা’লের রাজ্যগুলির ক্রমশ অগ্রগতির পথে এগুচ্ছে৷ আলোচনাকালে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রাজ্যের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন৷ বিশেষ করে কোভিড টিকাকরণে রজ্যের অভূতপূর্ব সাফল্য, ক’ষিক্ষেত্র, রাবার চাষ, আগরচাষ, আনারস চাষ উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন৷ এগুলিকে ভিত্তি করেই ত্রিপুরা আগামী দিনে স্বনির্ভর রাজ্যে পরিণত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিং আশা ব্যক্ত করেন৷ সাক্ষাৎকারকালে স্টীল অথরিটি অব ইণ্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান সোমা মণ্ডল, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে উপস্থিত ছিলেন৷

Releated Posts

ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা

নয়াদিল্লি, ১৫ মে (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর শুক্রবার নয়াদিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি-র সঙ্গে বৈঠক করেন।…

ByByNews Desk May 15, 2026

আমেরিকা-ইরান উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালী পেরোল ভারতগামী এলপিজি জাহাজ

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস) : আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার আবহে পারস্য উপসাগর থেকে রান্নার গ্যাস নিয়ে…

ByByTaniya Chakraborty May 14, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্টে ‘অভিবাসন ইস্যু’কে হাতিয়ার করছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার মধ্যেই অভিবাসন ইস্যুকে কাজে…

ByByTaniya Chakraborty May 13, 2026

হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে মার্কিন দূত, অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মা-র দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের সঙ্গে বাণিজ্যিক…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top