News Flash

  • Home
  • Uncategorized
  • Atrocities against the Dalit community : ত্রিপুরায় দলিত সমাজের প্রতি নৃশংসতা নেইবললেই চলে, জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

Atrocities against the Dalit community : ত্রিপুরায় দলিত সমাজের প্রতি নৃশংসতা নেইবললেই চলে, জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় দলিত সমাজের প্রতি নৃশংসতা নেই বললেই চলে৷ রাজ্য সরকারের প্রশংসনীয় কাজের ফলেই এটা সম্ভব হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার প্রতিটি মানুষের সামগ্রিক বিকাশে আন্তরিকতার সাথে কাজ করছে৷ আজ রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটোয়াল এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷ উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী একদিনের সফরে আজ রাজ্যে এসেছেন৷


সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় এখন পর্যন্ত দেশের ৮০ কোটির অধিক মানুষের কোভিড ১৯ টিকাকরণ করা হয়েছে৷ বাকি নাগরিকদেরও আগামী ৩-৪ মাসের মধ্যে টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে৷ কেন্দ্রীয় সরকার হিন্দু মুসলমান, দলিত সহ দেশের সকল সম্প্রদায়ের মানুষের সার্বিক বিকাশে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত করছে৷ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের বাজেট ১ লক্ষ ২৯ হাজার ২৩৯ কোটি টাকা৷ পূর্বতন সবগুলি সরকারের থেকে এই বাজেট অনেক বেশি৷ এর থেকেই অনুমান করা যায় বর্তমান কেন্দ্রীয় সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই ভাবধারাতেই কাজ করে চলেছে৷


সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীআটোয়াল পরিসংখ্যান তুলে ধরে বলেন, রাজ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনায় ২০২১-র সেপ্ঢেম্বর পর্যন্ত ৮ লক্ষ ৩৬ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ২০২০-র মার্চ পর্যন্ত ২ লক্ষ ৬৭ হাজার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে৷ এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এ ৫৮ হাজার ৫০০টি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এ ৫৩ হাজার গৃহ নির্মাণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় রাজ্যে এখন পর্যন্ত ১২ লক্ষ ৬০ হাজার মানুষ উপকৃত হয়েছেন৷
তিনি সমাজের বিভিন্ন স্তরের লোকদের সহায়তার জন্য রাজ্যে আরও বেশি করে আবাসিক বিদ্যালয়, অনাথালয় নির্মাণ করার প্রয়োজন রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন৷ পরে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে তিনি আশা প্রকাশ করেন বর্তমান রাজ্য সরকার যেভাবে রাজ্যের জনগণের কল্যাণে কাজ করে চলেছে আগামীদিনে আরও উৎসাহের সঙ্গে কাজ করে যাবে৷ এদিন শ্রীআটোয়াল মুক্তধারা অডিটোরিয়ামে একটি সামাজিক সম্মেলনেও অংশগ্রহণ করেন৷ এখানে কেন্দ্রীয় মন্ত্রীর সম্মানে একটি সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top