News Flash

  • Home
  • Uncategorized
  • Chairperson attacked by party workers : স্বদলীয় প্রধান ও তার সাঙ্গপাঙ্গদের হাতে আক্রান্ত পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন
Image

Chairperson attacked by party workers : স্বদলীয় প্রধান ও তার সাঙ্গপাঙ্গদের হাতে আক্রান্ত পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ সেপ্ঢেম্বর৷৷ নিজ কার্যালয়ে স্ব-দলীয় পঞ্চায়েত প্রধান ও সাঙ্গ পাঙ্গোর হাতে আক্রান্ত কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নারায়ণ সিংহ সহ দুই জন৷ ভাঙচুর করা হয় অফিসের আসবাবপত্র৷ চাঞ্চল্য গোটা গৌরনগর ব্লক এলাকায়৷ পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন শাসক দলের জেলা পর্যায়ের নেতারা৷


ঘটনার বিবরণে জানা যায় গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সোমবার দুপুর দেড়টা নাগাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নারায়ণ সিংহ ও ভাইস চেয়ারপার্সন শিব শঙ্কর অধিকারী সহ গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হীরা সিনহা সহ বেশ কয়েকজন সমিতির কার্যালয়ের চেয়ারপার্সনের রুমে বৈঠকে বসেন৷ মূলত পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে দশ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের দাবি জানানো হয় গোলধারপুর পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে৷ এক্ষেত্রে সমিতির চেয়ারপার্সন স্পষ্টই জানান যে, পঞ্চায়েতের রেজুলেশন ও বৈধ পদ্ধতি ছাড়া কোনভাবেই এই অর্থ কিংবা কাজের মঞ্জুরী প্রদান করা সম্ভব নয়৷ এই নিয়েই বচসা বাঁধে৷ এক সময় উত্তেজিত পঞ্চায়েত প্রধান ও উনার সাঙ্গ পাঙ্গরা চেয়ার টেবিল ভাংচুরসহ নিগৃহীত করেন চেয়ারপার্সন ও বাকি দুইজনকে৷ স্বদলীয় পঞ্চায়েত প্রধানের এই আচরণে হতভম্ব হয়ে পড়েন অন্যান্যরা৷

এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী৷ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তবে পরিস্থিতি সামাল দিতে ও ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমে পড়েছে শাসক দলের নেতৃত্বরা৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী ভাইস চেয়ারপার্সন শিব শংকর অধিকারী জানান , যে ঘটনাটা ঘটেছে সেটা অপ্রত্যাশিত৷ এখন দেখার বিষয় দল কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top