News Flash

  • Home
  • Uncategorized
  • কোহলীর পর রোহিতই পরবর্তী অধিনায়ক, জানিয়ে দিলেন উপদেষ্টা কমিটির প্রধান
Image

কোহলীর পর রোহিতই পরবর্তী অধিনায়ক, জানিয়ে দিলেন উপদেষ্টা কমিটির প্রধান

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (হি.স) : ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছেন না ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল। বৃহস্পতিবার বিরাট কোহলী জানিয়ে দেন টি-২০ বিশ্বকাপের পর এই ধরনের ক্রিকেটে আর ভারতের অধিনায়ক থাকবেন না তিনি। এর পরেই তাঁর পরিবর্ত নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

মদন লাল যদিও মনে করেন কোহলীর পর কে অধিনায়ক হবেন তা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, “পরের অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওর সাফল্য রয়েছে। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কী ভাবে এগিয়ে যাবে তা জয় শাহ বলে দিয়েছে। রোহিত সহ-অধিনায়ক ছিল, কোহলীর সঙ্গে কাজ করে ওর অভিজ্ঞতাও বেড়েছে।” মদন লাল বলেন, “নির্বাচকরা একদিনের ক্রিকেটের অধিনায়ক নিয়ে আলোচনা করে কি না সেটা দেখতে হবে। এখনও অবধি কোহলী টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভাল ভাবেই নেতৃত্ব দিয়েছে। কোনও আইসিসি ট্রফি না জিতলেও একটা শক্তিশালী দল গড়েছে ও। রোহিত কেমন নেতৃত্ব দিচ্ছে সেই দিকেও নজর রাখতে হবে। আগামী টি-২০ বিশ্বকাপে ও যদি ভাল নেতৃত্ব দেয় তবে নির্বাচকদের আলোচনায় উঠে আসবে রোহিত।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top