News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত ১১ সপ্তাহ ধরে দেশে সংক্রমণের হার ৩ শতাংশের কম : রাজেশ ভূষণ
Image

বিগত ১১ সপ্তাহ ধরে দেশে সংক্রমণের হার ৩ শতাংশের কম : রাজেশ ভূষণ

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতে কিছু দিন ধরে কখনও কমছে, কখনও বাড়ছে করোনাভাইরাসের সংক্ৰমণ। বৃহস্পতিবার ভারতে বেড়েছে কোভিডের সংক্ৰমণ, এমতাবস্থায় বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, বিগত ১১ সপ্তাহ ধরে দেশে সংক্রমণের হার ৩ শতাংশের কম। তবে, দেশের ৬৪টি জেলা থেকে এখনও ৫ শতাংশের উপরে সংক্রমণের হার আসছে। ওই সমস্ত জেলায় কোভিড বিধিনিষেধ, টিকাকরণ, পর্যবেক্ষেন কঠোরভাবে মেনে চলা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

কেরলের পরিস্থিতি প্রতিদিনই ভাবিয়ে তুলছে। এ প্রসঙ্গে রাজেশ ভূষণ জানিয়েছে, দেশজুড়ে মোট আক্রান্তের ৬৮ শতাংশই কেরলে। কেরলে এই মুহূর্তে ১.৯৯ লক্ষের বেশি চিকিৎসাধীন রোগী। অন্যদিকে,মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রতে ১০ হাজারের বেশি সক্রিয় রোগী। আইসিএমআর-এর ডিজি ডাঃ বলরাম ভার্গব জানিয়েছেন, এই মুহূর্তে সবথেকে বেশি যা প্রয়োজন তা হল, ভ্যাকসিন গ্রহণ, কোভিড-আচরণ ঠিকঠাকভাবে মেনে চলা, দায়িত্বশীল ভ্রমণ (যদি প্রয়োজন হয়), দায়িত্বপূর্ণভাবে উৎসব পালন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top