News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী স্ত্রী নির্যাতনের শিকার, অভিযুক্তকে জেল।হেফাজতে রাখার নির্দেশ আদালতের
Image

স্বামী স্ত্রী নির্যাতনের শিকার, অভিযুক্তকে জেল।হেফাজতে রাখার নির্দেশ আদালতের

বিলোনিয়া, ৯ মে: গত সোমবার রাতে বিলোনিয়া থানাধীন মনুরমুখ জয়নগর এলাকায় স্বামী স্ত্রী নির্যাতনের কান্ডে অভিযুক্ত  কিশান বনিক নামে এক যুবককে আদালতে সোপর্দ করে বিলোনিয়া মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবককে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্ত কিশান বনিককে পনের দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ।

 গতকাল রাতে মনুরমুখ জয়নগর এলাকার নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রী নির্যাতন কান্ডের ঘটনার সাথে জড়িত কিশান কে গ্ৰেপ্তার করে পুলিশ । উল্লেখ্য নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পথে সমাজ সচেতনকারী নাম ধারীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার স্বামী স্ত্রী। মামলা হলেও হেলদোল ছিল না বিলোনিয়া মহিলা থানার পুলিশের। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বিলোনিয়া মহিলা থানা । 

অবশেষে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার প্রায় ৫৪ ঘন্টা পর বুধবার বিলোনীয়া মহিলা থানা ১২/২৪ নাম্বারে মামলা লিপিবদ্ধ করে এবং ভারতীয় দন্ডবিধির৩২৫/৩৮৪/৫০৬/৩৫৪/৩৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে  কিশান বনিককে আটক করে থানায় নিয়ে আসে। বাকি অভিযুক্ত সমাজ সচেতনকারী নাম ধারীদের পুলিশ জালে তুলতে পারছে না।  কিশান বনিককে আটক করতে পারলেও পুলিশ বাকিদেরকে কেন জালে তুলতে পারছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। নাকি তাদেরকে বাঁচানোর বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে মহিলা থানার পুলিশ মাথা নত করে চুপ মেরে বসে আছে। জানা যায় স্বামী স্ত্রী নির্যাতন কান্ডে এলাকার মাতব্বরদের নিকট আত্মীয় জড়িত রয়েছে। তাদের বাঁচাতে মাঠে ময়দানে নেমে পরেছে বিজেপি নেতৃত্বরা। 

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top