News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার
Image

চুরি যাওয়া পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার

আগরতলা, ১০ মে : চুরি যাওয়া পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে কলেজটিলা ফাঁড়ির পুলিশ। পরে তদন্তক্রমে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডারগুলো তুলে দেওয়া হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক বলেন, গত ৮ মে চন্দন সরকার,মনশ্রী দাস, উত্তম পাল ও সুখেন্দু দাস নামে ৪জনের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। গতকাল রাতে আড়ালিয়া এলাকায় রাতে টহলধারীর সময় গ্যাস সিলিন্ডার সহ এক ব্যক্তিকে দেখতে পেয়েছে পুলিশ। পুলিশ তাঁকে আটক করতে গেলে সিলিন্ডার জঞ্জলে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন ওই ব্যক্তি। পরবর্তী সময়ে পুলিশ আশপাশ তল্লাশি করে। তল্লাশিতে মোট পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে কলেজটিলা ফাঁড়ির পুলিশ। পরে তদন্তক্রমে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডারগুলো তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top