News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ অক্ষয় তৃতীয়া, হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে
Image

আজ অক্ষয় তৃতীয়া, হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে

আগরতলা, ১০ মে : আজ অক্ষয় তৃতীয়া । প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি । আবার পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনও হালখাতা যাত্রা হয় । এদিন, বহু ব্যবসায়ী মন্দিরে বা দোকানে পুজো দিয়ে ব্যবসার নতুন খাতা লেখেন । শুভ তিথিতে সকাল থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে মন্দিরে ভিড় চোখে পড়ার মতো ।

প্রসঙ্গত, অক্ষয় শব্দের অর্থ, যা ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ চিরস্থায়ী । যে কোনও শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, উপনয়নের জন্য অক্ষয় তৃতীয়াকে আদর্শ বলে মনে করা হয়। কথিত আছে আজকের এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে।অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো কেনার চল রয়েছে । বিশেষ তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন । মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুবের দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে । সেই কারণেই ব্যবসায়ীরা হালখাতা নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো দিয়ে যাত্রা করাচ্ছেন।।

Releated Posts

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:আগামী ১ জুলাই থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 5, 2026

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top