News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় স্কুল ক্রিকেটে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় বরপাথারি স্কুলের
Image

বিলোনিয়ায় স্কুল ক্রিকেটে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় বরপাথারি স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষ বলে শ্বাসরুদ্ধকর জয়।‌ বিলোনিয়ায় আয়োজিত আন্তঃ স্কুল ক্রিকেটে বরপাথাড়ি জয়ী হয়েছে। হারিয়েছে জয়পুর দ্বাদশ শ্রেণি স্কুলকে ৪ উইকেটের ব্যবধানে। সারা রাজ্যের অন্যান্য মহাকুমার মতো বিলোনিয়াতেও চলছে আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। নর্থ বিলোনিয়া মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বরপাথারী স্কুল দল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুবিধা পেয়ে জয়পুর স্কুল নির্ধারিত কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে পারেনি তবে শুভম রায়ের ৩৫ রান, কৌশিক নম্বর ১৮ রান ও তপন ঘোষের ১৭ রান উল্লেখযোগ্য। বরপাথারীর অনীক দাস ও নয়ন ভৌমিক তিনটি করে এবং অঙ্কন বিশ্বাস ২টি উইকেট পেয়েছে। এছাড়া, একটি উইকেট পেয়েছে নয়ন দাস। যেভাবে ব্যাট করতে নেমে বরপোচারি স্কুল দল নির্ধারিত করি ওভারের শেষ বল পর্যন্ত খেলে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। দলের পক্ষে জয় মজুমদার সর্বাধিক ৪৭ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে অনেকটা এগিয়ে দেয়। তবে নয়ন দাস অপরাজিত ভূমিকায় ব্যক্তিগত ১৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। জয়পুর স্কুলের কৌশিক নমঃ, প্রশান্ত দে, রাহুল সূত্রধর ও ঈশান দেবনাথ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত অপর খেলায় সোনাপুর স্কুল এক রানের ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে। হারিয়েছে বিদ্যাপীঠ স্কুল দলকে। টস জিতে সোনাপুর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে ৯২ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে বিদ্যাপীঠ স্কুল দল ১৬.২ ওভার খেলে ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সোনাপুর স্কুলের অঙ্কিত শীল শর্মা ১৫ রানে চারটি উইকেট পায়।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top