News Flash

  • Home
  • খেলা
  • সিঙ্গাপুরে ঐতিহাসিক সাফল্য গড়ে দিল্লিতে পৌঁছতেই সংবর্ধিত রাজ্যের সাঁতারু বিনীত, সমীর
Image

সিঙ্গাপুরে ঐতিহাসিক সাফল্য গড়ে দিল্লিতে পৌঁছতেই সংবর্ধিত রাজ্যের সাঁতারু বিনীত, সমীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিঙ্গাপুরে ঐতিহাসিক সাফল্যের নজির গড়েছেন ত্রিপুরার সাঁতারু বিনীত, সমীর। সোমবার দিল্লিতে ফিরলেন রাজ্যের দুই প্যারা সুইমার বিনীত রায় ও সমীর বর্মণ। সঙ্গে ছিলেন তাদের কোচ দীপক দাস। দিল্লিতে পৌঁছবার পর বিমানের মধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে সমীর ও বিনীতকে সংবর্ধনা দেওয়া হলো উষ্ণ অভিনন্দন।পাইলট সহ প্রত্যেকেই অভিবাদন জানালেন ত্রিপুরা রাজ্যের এই দুই প্যারা সুইমারকে। সেখান থেকে তালকোটরা সুইমিং পুলে বিনীত, সমীর সহ কোচ দীপক দাসকে সাইয়ের তরফে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করানো হয়। এতে তালকোটরা সুইমিং পুলের আধিকারিক সহ উপস্থিত ছিলেন প্রত্যেকেই। বিনীত ও সমীর রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছে আন্তর্জাতিক এই আসরে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্যারা সিটি সুইমিং চ্যাম্পিয়নশিপে প্রথম বার অংশগ্রহণ করেই বিনীত অর্জন করলো ব্রোঞ্জ মেডেল। একই সাথে সমীরের পারফরম্যান্সও নজর কারলো ২১ টি দেশের সাঁতারু সহ প্রতিনিধিদের। কোচ দীপক দাস খুবই খুশি তাদের এই পারফরম্যান্স নিয়ে। স্বপ্ন ছিল বিনীত ও সমীর দুজনেরই, আন্তর্জাতিক আসরে তারা নিজেদের দক্ষতার পরিচয় দেবেন। বাস্তবে তা করে দেখালেন দুজনেই। রাজ্যের গর্ব এই দুই প্যারা সুইমার বিনীত ও সমীর। খুব শীঘ্রই তারা আগরতলায় ফিরে আসছে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top