News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ অভিযান শেষ করে গ্রুপ রানার্স হয়ে বিদায় নেতাজির
Image

জয় দিয়ে লীগ অভিযান শেষ করে গ্রুপ রানার্স হয়ে বিদায় নেতাজির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। যদিও নিয়ম রক্ষার ম্যাচ। তবুও নিজের শেষ ম্যাচে দুর্দান্ত জয় তাদের অন্ততপক্ষে গ্রুপ রানার্সের স্বীকৃতি নিয়ে এবারের মত মাঠ ছাড়তে হয়েছে। টিসিএ পরিচালিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেটে সোমবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে নেতাজি স্কুল মুখোমুখি হয় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের। ম্যাচে নেতাজি স্কুল ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে। দুপুর ১ টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করে ক্ষুদিরাম বসু স্কুল নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১১০ রান। ব্যাটে সুপ্রতিম ১৬, আয়ুশ দেবনাথ ২৪, গৌরব রাজ সাহা ১৭, দেবজিত বণিক ২২ রান করে। অতিরিক্ত দেয় ১৩ রানের ভরসা। বল হাতে নেতাজির পক্ষে দুটি করে উইকেট নেয় অর্পণ ভট্টাচার্য ও অঙ্কুর শীলরা। ১টি করে উইকেটে ভাগ বসায় দ্বীপজয় গুরু বিশ্বাস ও সুরজ দাস। জবাবে খেলতে নেমে নেতাজি স্কুল ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। ব্যাটে নেতাজি স্কুলের হয়ে অঙ্কুর শীল ২৪, প্রীতম সাহা ১৩, দীপজয় গুরু বিশ্বাস ৪৮ রানে অক্ষত থেকে দলকে এই জয় এনে দিতে সক্ষম হলো। দ্বীপজয় ১৪ বল খেলে দুটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top