News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উচ্চ মাধ্যমিকের ফলাফলে আশাব্যঞ্জক প্রদর্শন ডিমা হাসাও জেলার, কয়েকটি স্কুলে একশো শতাংশ পাশ
Image

উচ্চ মাধ্যমিকের ফলাফলে আশাব্যঞ্জক প্রদর্শন ডিমা হাসাও জেলার, কয়েকটি স্কুলে একশো শতাংশ পাশ

হাফলং (অসম), ৯ মে (হি.স.) : উচ্চ মাধ্যমিকের কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে ডিমা হাসাও জেলার ছাত্রছাত্রীরা আশাব্যঞ্জক ফলাফল করেছে। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে কলা বিভাগে পাশের হার ৮৪.২৬, বিজ্ঞান বিভাগে ৮৮.৯৮ এবং কলা বিভাগে পাশের হার ৭৯.৮৯।

ডিমা হাসাও জেলায় কলা বিভাগে এবার মোট ১,৮৭৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১,৫৭৫ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৬১ জন, দ্বিতীয় বিভাগে ৬৯৩ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭২৬ জন।

বাণিজ্য বিভাগে ১৮৪ জন ছাত্রছাত্রী এবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। এর মধ্যে ১৪৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে ৮ জন, দ্বিতীয় বিভাগে ৪৩ জন ও তৃতীয় বিভাগে ৯৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞানে মোট ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ জন পাশ করেছেন। তার মধ্যে প্রথম বিভাগে ২২ জন, দ্বিতীয় বিভাগে ১২৪ এবং তৃতীয় বিভাগে ৮০ জন উত্তীর্ণ হয়েছেন।

এদিকে হাফলঙের ডন বসকো হায়ার সেকেন্ডারি স্কুলে কলা ও বিজ্ঞান বিভাগে পাশের হার ১০০ শতাংশ। এছাড়া হাফলং সেইন্ট অ্যাগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল এবং ফিয়াংপুই উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ।

উচ্চ মাধ্যমিকে সফলতার সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top