News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের রাজ্যে এনআইএ – র হানা, আটক এক মানব পাচারকারী
Image

ফের রাজ্যে এনআইএ – র হানা, আটক এক মানব পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ মে: ফের রাজ্যে এনআইএ – র হানা, বিশালগড় এলাকা থেকে আটক করা হয়েছে এনআইএ – র মোস্ট ওয়ান্টেড মানব পাচারকারিকে। আটককৃত অভিযুক্তের নাম হান্নান মিয়া। তাকে শনিবার গভীর রাতে বিশালগড়ের রাস্তার মাথা এলাকা থেকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ২০২৩ সালে ন্যাশনাল ইনভেস্ট্রিগেটিং এজেন্সির মানব পাচার সংক্রান্ত একটি মামলায় মোস্ট ওয়ান্টেড হিসেবে হান্নান মিয়ার নাম উঠে আসে। যার মামলার নম্বর এনআইএ,কেইস নম্বর- ০১, গৌহাটি। ওই মামলায় মোস্ট ওয়ান্টেড হান্নান মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শেষ পর্যন্ত এনআইএ আধিকারিকের আবেদনে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত হান্নান মিয়াকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই এনআইএ- র তিনজন আধিকারিক এর একটি টিম রাজ্যে এসে পৌঁছেছে। তারা ট্রানজিট রিমান্ডে হান্নান মিয়াকে গৌহাটি নিয়ে যাবে। তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে খবর। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে তদন্তকারী দল আরো অন্যান্য তথ্য বার করবে। 

Releated Posts

মঙ্গলখালিতে ফের উত্তেজনা, সাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ধর্মনগর, ২৬ এপ্রিল: উত্তর ত্রিপুরার মঙ্গলখালি এলাকায় খালেদ আহমেদ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে অশান্তির আবহ…

ByByReshmi Debnath Apr 26, 2026

অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)

আগরতলা, ২৫ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে ঘিরে উচ্ছেদ ইস্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খালের…

ByByReshmi Debnath Apr 25, 2026

তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু

আগরতলা, ২৫ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রক বা ডোনার এর সচিব শ্রী সঞ্জয় জাজু তিন দিনের…

ByByReshmi Debnath Apr 25, 2026

বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কংগ্রেসের আক্রমণ তীব্র

আগরতলা, ২৫ এপ্রিল: রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।…

ByByReshmi Debnath Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top