News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ৫ যুবক
Image

নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ৫ যুবক

আগরতলা, ২০ মে : নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক ৫ যুবক। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা হবে।

জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানায় খবর আসে গান্ধীস্কুল চত্বরে কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করতে আসবে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে তান্নাকর চৌধুরীর নেতৃত্বে ৩ যুবক প এলাকায় বিক্রি করতে গিয়ে পালিশ তাদেরকে আটক করে।তাদেরকে কাছে থেকে ১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওমেন্স কলেজ চত্বর থেকে আরো দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাথে দুইটি বাইক, নগদ ২৫ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরো জানা গিয়েছে, ধৃত হলেন, তান্নাকর চৌধুরী, অজয় পাল, অর্জুন সরকার, পীযুষ সরকার ও অভিজিৎ সাহা।

Releated Posts

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top