News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট সিটির প্রজেক্ট এর আওতায় নিম্নমানের ড্রেন নির্মাণ করছেন ঠিকাদার, অভিযোগ এলাকাবাসীর
Image

স্মার্ট সিটির প্রজেক্ট এর আওতায় নিম্নমানের ড্রেন নির্মাণ করছেন ঠিকাদার, অভিযোগ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: স্মার্ট সিটির কাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয়রা। ঘটনাটি রাজধানীর ৭৯ টিলা এলাকায়। এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এলাকাবাসীদের অভিযোগ খুবই নিম্নমানের কাজ হচ্ছে এলাকায়। হাত দিলেই উঠে যাচ্ছে ঢালাই করার ইট গুলি। এমনই অভিযোগ রয়েছে স্থানীয়দের। বিষয়টি ঠিকাদারের নজরে নিয়ে গেলেও ঠিকাদার গোটা ঘটনাকে অস্বীকার করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনার বিবরণের প্রকাশ স্মার্ট সিটির আওতাধীন ৭৯ টিলার এলাকায় নির্মাণের কাজ চলছে। তবে এলাকাবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ চলছে, স্মার্ট সিটি প্রজেক্ট এর আওতায়। ঠিকেদারদের এই বিষয়ে এলাকাবাসীরা জানালেও তিনি গোটা ঘটনাটি অস্বীকার করেছেন। মাত্র দুই বস্তা সিমেন্ট দিয়েই গোটা ড্রেন নির্মাণের কাজ করে যাচ্ছেন ঠিকাদার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন এলাকাবাসীরা। উনার দাবি হাত দিলেই উঠে যাচ্ছে ইটগুলি। নির্মাণ করার কিছুদিন পরেই এই ট্রেন পুনরায় ভেঙে পড়বে বলে দাবী এলাকাবাসীর। তখন বর্ষার মধ্যে দুর্ভোগ পোহাতে হবে তাদেরকে। তাই এলাকার উন্নয়নে সরকারি টাকার আত্মসাৎ না করে সঠিকভাবে স্মার্ট সিটির কাজ সম্পন্ন করার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। না হলে আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দিলেন তারা।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top